জাবিপ্রবি অর্থ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত
জাবিপ্রবি অর্থ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) অর্থ কমিটির ১৪তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ জুলাই) বিকেলে উপাচার্যের সভাকক্ষে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর ও কমিটির সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সভার শুরুতে কমিটির সভাপতি মাননীয় ভাইস-চ্যান্সেলর সম্মানিত সকল সদস্যকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। পরে কমিটির সদস্য সচিব অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম সভার বিভিন্ন আলোচ্য সূচি উপস্থাপন করেন। বিস্তারিত আলোচনা শেষে ২০২৫-২৬ অর্থবছরের বাজেটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। কমিটির সদস্য মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের জনসংযোগ ও তথ্য অধিকার বিভাগের পরিচালক ড. এ কে এম শামসুল আরেফিন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলাম, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদীকুর রহমান সভায় সশরীরে অংশ নেন। আর কমিটির সদস্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক অধিশাখা) মো. হেলালুজ্জামান সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব (আইন ও শৃঙ্খলা বিষয়ক অধি শাখা) জহিরুল ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মুহাম্মদ মনজুরুল হক অনলাইন প্ল্যাটফর্ম জুমে সভায় অংশ নেন। সভায় অন্যদের মধ্যে অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আবদুল জলিল মিয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।