জাবিপ্রবিতে সিরাত মাহফিল অনুষ্ঠিত

জাবিপ্রবিতে সিরাত মাহফিল অনুষ্ঠিত যথাযোগ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) সিরাত মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের লবিতে এ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথির বক্তৃতা করেন। জামালপুর জেলা শহরের বোসপাড়ায় অবস্থিত জালালাবাদ জামে মসজিদের খতিব মুফতি শরীফুল ইসলাম জামালী ও মেলান্দহের জামিয়া হুসাইনিয়া আরাবিয়ার শায়খুল হাদিস মুফতি আমানুল্লাহ কাসেমী (দা. বা.) আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। সিরাত মাহ্ফিল উদ্‌যাপন কমিটির আহ্বায়ক গণিত বিভাগের চেয়ারম্যান ড. মুহম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন রেজিস্ট্রার মোহাম্মদ নুর হোসেন চৌধুরী। আলোচনা শেষে মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-এর জীবনীর ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের হাতে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা। এর আগে অনুষ্ঠানের শুরতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নাতে রাসুল (সা.) অনুষ্ঠিত হয়।

Previus Post Next Post