জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পূজা উদযাপিত যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শ্রী শ্রী সরস্বতী পূজা উদযাপিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত অস্থায়ী মণ্ডপে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সূচনা হয়। বিশ্ববিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় ও সনাতন বিদ্যার্থী সংসদের আয়োজনে ধর্মীয় রীতি অনুযায়ী সকালে পূজা আরম্ভ, পুষ্পাঞ্জলি অর্পণ এবং দুপুরে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রভাষক (রসায়ন) সমীরণ কুমারসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post