জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত
প্রেস রিলিজ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অর্থ কমিটির ১৫তম সভা অনুষ্ঠিত জামালপুর | ২২ জানুয়ারি ২০২৬ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সার্বিক উন্নয়ন ও আর্থিক ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতি-নির্ধারণী ফোরাম ‘অর্থ কমিটি’র ১৫তম সভা ২২ জানুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও অর্থ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের সভায় ২০২৪-২৫ অর্থবছরের প্রাপ্তি ও পরিশোধ এবং আগামী অর্থবছরের সম্ভাব্য বাজেটের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া শিক্ষা ও গবেষণা খাতের উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভাপতির বক্তব্যে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, একটি মানসম্মত ও স্মার্ট বিশ্ববিদ্যালয় গড়ে তোলার জন্য স্বচ্ছ ও সুশৃঙ্খল আর্থিক ব্যবস্থাপনা অপরিহার্য। আমরা প্রতিটি সরকারি পয়সার সঠিক ব্যবহার নিশ্চিত করতে চাই যেন শিক্ষার্থীরা আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি আন্তর্জাতিক মানের ক্যাম্পাস পায়। সভায় কমিটির সম্মানিত সদস্য ও মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক ড. মো. রবিউল ইসলাম, কমিটির সদস্য সচিব এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ আসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হন কমিটির অন্যতম সদস্য অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মনজুরুল হক। এছাড়া অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মো. আবদুল জলিল মিয়া ও হিসাবরক্ষণ কর্মকর্তা মো. হাবিবুর রহমানও উপস্থিত ছিলেন। জনসংযোগ কর্মকর্তা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়