জাবিপ্রবিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবিপ্রবিতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে পদযাত্রা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদ আবু সাঈদসহ সকল শহিদদের স্মরণের মাধ্যমে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যলয়ে (জাবিপ্রবি) জুলাই শহিদ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয। বুধবার (১৬ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকাল ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালি শুরু হয়। মাননীয় মাননীয় উপাচার্যের নেতৃত্বে র‌্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেনসহ পদযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। এছাড়া ছাত্র হলের মসজিদে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এদিকে জুলাই/২০২৪ গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর অংশ হিসেবে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের উদ্যোগে সকালে অ্যাকাডেমিক ভবনের সম্মেলন কক্ষে ‘গণআন্দোলন থেকে সেবা: উদ্ভাবন ও সচেতনতায় নাগরিক শক্তির জয়গান’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথিও রিসোর্স পারসন হিসেবে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ও রিসোর্স পারসন হিসেবে মাননীয় উপ-উপাচার্য ড. মোহাম্মদ মোশারফ হোসেন ও জামালপুরের সিভিল সার্জন ডা. মো. আজিজুল হক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক ড. মুহম্মদ শাহজালাল।

Previus Post Next Post