জাবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তি জাবিপ্রবিতে আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত জামালপুর,২০ মে ২০২৬: জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) রিসার্চ সেলের উদ্যোগে “ইমপ্যাক্ট অব আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইন অ্যাগ্রিকালচারাল রিসার্চ অ্যান্ড হাউ টু রাইট রিসার্চ আর্টিক্যালস” শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গবেষণার গুণগত মান উন্নয়নে কৃত্রিম বুদ্ধিমত্তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি শিক্ষক-গবেষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণায় আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। সেমিনারের রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্ম পাওয়ার অ্যান্ড মেশিনারি বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবির।তিনি কৃষি গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, আধুনিক গবেষণার ধারা ও আন্তর্জাতিক মানসম্পন্ন গবেষণা নিবন্ধ লেখার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের কো-অর্ডিনেটর ছিলেন রিসার্চ সেলের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মো. আমিমুল ইহসান।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন। সেমিনারে অংশগ্রহণকারীরা গবেষণার গুণগত মান উন্নয়ন ও গবেষণাপত্র প্রকাশের বিভিন্ন দিক সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা লাভ করেন। অনুষ্ঠানের শেষে অতিথিদের ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও এ ধরনের গবেষণাভিত্তিক সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।

Previus Post Next Post