জাবিপ্রবিতে শিক্ষকগণের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত

জাবিপ্রবিতে শিক্ষকগণের অংশগ্রহণে কর্মশালা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা পেশায় নৈতিকতা, পেশাগত দক্ষতা ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি, আচরণ ও শিষ্টাচার এবং সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সভাকক্ষে আইকিউএসি এর উদ্যোগে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথি ও মুখ্য আলোচক হিসেবে মাননীয় ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বক্তৃতা প্রদান করেন। আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন। বক্তারা বলেন, শিক্ষকতা একটি মহান ও নৈতিক পেশা। যেখানে দায়িত্ববোধ, শৃঙ্খলা ও সততা বজায় রেখে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ রয়েছে। এই কর্মশালা সম্মানিত শিক্ষকগণের পেশাগত মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে মনে করেন তারা। কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ অংশ নেন।

Previus Post Next Post