সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার-এর মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন’র শোক বার্তা বর্ষীয়ান রাজনীতিবিদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অদ্য রবিবার (১২ জুলাই ‘২৬) ভোর ৪ টা ১৯ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গভীর শোক প্রকাশ করেন। এক শোকবার্তায় তিনি বিশ্ববিদ্যাালয় পরিবারের পক্ষে গভীর শোক প্রকাশ করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। উপাচার্য বলেন, মরহুম ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের একজন অভিজ্ঞ, প্রজ্ঞাবান ও সম্মানিত ব্যক্তিত্ব। দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনে তিনি সংসদ সদস্য, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী এবং দলের নীতি নির্ধারণী পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। গণতন্ত্রের বিকাশ, সাংবিধানিক চর্চা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও সুদৃঢ় করার ক্ষেত্রে তাঁর অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। বিশেষকরে শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের উচ্চশিক্ষার সম্প্রসারণ, শিক্ষার গুণগত মানোন্নয়ন সর্বোপরি দক্ষ মানব সম্পদ গড়ে তোলার লক্ষ্যে বিজ্ঞান-প্রযুক্তি ও গবেষণার প্রসারে অসামান্য অবদান রেখে গেছেন। একজন সদালাপী ও সাদা মনের মানুষ হিসেবে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক প্রজ্ঞা ও রাষ্ট্র চিন্তা সর্বমহলে সর্বদা সমাদৃত ও প্রসংশিত ছিল। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন, নেতৃত্বগুণ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ড আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এই প্রতিথযশা ব্যক্তিত্বের মৃত্যুতে আমরা একজন অভিজ্ঞ রাজনীতিবিদ ও বিচক্ষণ নেতৃত্বকে হারালাম। তাঁর এ প্রয়াণ জাতীয় রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিবারের পক্ষে আমরা মরহুম জমির উদ্দিন সরকারের রুহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল ভুল-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন শোক সইবার শক্তি দান করেন।

Previus Post Next Post