জাবিপ্রবির কর্মকর্তা তামান্না জাহানের স্বামীর মৃত্যুতে উপাচার্যের শোক

জাবিপ্রবির কর্মকর্তা তামান্না জাহানের স্বামীর মৃত্যুতে উপাচার্যের শোক জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা মিজ্ তামান্না জাহানের স্বামী ডা. মোস্তাক আহম্মেদ রাজীব (৩৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক শোকবার্তায় উপাচার্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত স্ত্রী, পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Previus Post Next Post