জাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ১৪তম (জরুরি) সভা অনুষ্ঠিত
জাবিপ্রবির একাডেমিক কাউন্সিলের ১৪তম (জরুরি) সভা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) একাডেমিক কাউন্সিলের ১৪তম (জরুরি) সভা বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মোঃ আমির হোসেন। সভায় একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আলোচনাক্রমে শিক্ষার্থীদের মূল সনদ (Original Certificate)-এর নকশা, তথ্যবিন্যাস ও আনুষঙ্গিক বিষয়সমূহ চূড়ান্তকরণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সনদ প্রদান কার্যক্রম আরও সুশৃঙ্খল ও কার্যকরভাবে সম্পন্ন করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করা হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মোঃ আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব সেবা নিশ্চিতকরণে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করেন।