জাবিপ্রবিতে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ‘লোকাল অ্যাকশন, গ্লোবাল গোলস: ইএসডিও'স এক্সপেরিয়েন্স থ্রু প্রফেশনাল সোশ্যাল ওয়ার্ক লেন্স’ শীর্ষক একটি জাতীয় সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৯ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. গোলাম রাব্বানী বক্তব্য দেন। অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন। সেমিনারে ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ESDO)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মোঃ শহীদ উজ জামান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধ উপস্থাপন শেষে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেন তিনি। বিভাগের সহকারী অধ্যাপক তাইয়্যেবা তাবাসসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ড. মোসা. উম্মে হানী কুলসুম। সেমিনারে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মোঃ অলিউল্লাহ চৌধুরী। বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক ড. এএইচএম মাহবুবুর রহমান, ড. আল মামুন সরকার, ইমরুল কবির প্রমুখ। সেমিনারে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানসহ সমাজকর্ম বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।