জাবিপ্রবি আন্তঃবিভাগ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ, পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
মহান বিজয় দিবস উপলক্ষে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) আয়োজিত আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে বিজয়ী হয়েছে ব্যবস্থাপনা বিভাগ। গণিত বিভাগকে ১০১ রানে হারিয়ে এ গৌরব অর্জন করেন বিপ্রেস বিজ্ঞপ্তি জাবিপ্রবি আন্তঃবিভাগ বিজয় দিবস ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ব্যবস্থাপনা বিভাগ, পুরস্কার বিতরণী অনুষ্ঠিতভাগের শিক্ষার্থীরা। ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) প্রশাসনিক ভবনের লবিতে টুর্নামেন্টে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বিশেষ অতিথি উপস্থিত থেকে এ পুরস্কার তুলে দেন। বক্তারা মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। শরীর চর্চা ও শিক্ষা বিভাগের উপ-পরিচালক (ভারপ্রাপ্ত) ড. সৈয়দ নামজুল হুদার সভাপতিত্বে অুনষ্ঠানে রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী, প্রক্টর (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ সাদীকুর রহমানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা মহান বিজয় দিবসের চেতনাকে ধারণ করে খেলাধুলার মাধ্যমে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠান শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়। এর আগে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৫ ডিসেম্বর। এতে ব্যবস্থাপনা বিভাগ ও গণিত বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। টসে জিতে প্রথমে ব্যাট করে ব্যবস্থাপনা বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ২৪৪ রানের বিশাল সংগ্রহ গড়ে তোলে। জবাবে গণিত বিভাগ নির্ধারিত ১৫ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করতে সক্ষম হয়। ফলে ব্যবস্থাপনা বিভাগ ১০১ রানের বড় ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের শিরোপা অর্জন করে। ফাইনাল ম্যাচে চমৎকার পারফরম্যান্সের জন্য ব্যবস্থাপনা বিভাগের শাকিল ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ও দৃষ্টিনন্দন নৈপুণ্যের স্বীকৃতি হিসেবে ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ নির্বাচিত হন গণিত বিভাগের দিপায়ন। টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকার করেন ব্যবস্থাপনা বিভাগের সিফাত এবং সর্বোচ্চ রান সংগ্রাহক হন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের পল্লব। এছাড়া সেরা উইকেটকিপারের পুরস্কার অর্জন করেন ব্যবস্থাপনা বিভাগের মেহেদী।