জাবিপ্রবির ৩ শিক্ষার্থীর তৈরি অ্যাপসে মিলবে অনলাইন ফলাফল ও মার্কশীট

জাবিপ্রবির ৩ শিক্ষার্থীর তৈরি অ্যাপসে মিলবে অনলাইন ফলাফল ও মার্কশীট জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের তিন শিক্ষার্থীর উদ্যোগে ‘জেএসটিইউ রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম’ নামে আধুনিক ওয়েবভিত্তিক সফটওয়্যার তৈরি করা হয়েছে। এটি চালু হলে এর মাধ্যমে শিক্ষার্থীরা অনলাইনে সহজেই ফলাফল, সিজিপিএ ও মার্কশীট দেখতে পারবে। সফটওয়্যারটি তৈরি করেছেন সিএসই বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রবিউল ইসলাম, গুলজার-ই-মোস্তফা ও মো. তানভীর আহমেদ রাফি। প্রকল্পটির তত্ত্বাবধানে ছিলেন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাসান। সফটওয়্যারটিতে স্টুডেন্ট, টিচার ও অ্যাডমিন—এই তিনটি পৃথক প্যানেল রয়েছে। এর মাধ্যমে শিক্ষকেরা নম্বর আপলোড ও ফলাফল ব্যবস্থাপনা করতে পারবেন এবং প্রশাসন সামগ্রিক কার্যক্রম নিয়ন্ত্রণ করতে পারবে। এ নিয়ে বৃহস্পতিবার (২১ মে) সফট্ওয়ার টি নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন বিভাগের চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। এ সময় জাবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া শিক্ষার্থীদের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, “তরুণ শিক্ষার্থীদের এমন প্রযুক্তিনির্ভর উদ্ভাবন বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল রূপান্তরের দিকে এগিয়ে নিয়ে যাবে। ভবিষ্যতে এই ধরনের উদ্ভাবনী কাজকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বাত্মক সহযোগিতা করবে।” বর্তমানে সফটওয়্যারটি সিএসই বিভাগে ব্যবহৃত হলেও ভবিষ্যতে এটি পুরো বিশ্ববিদ্যালয়ে চালুর পরিকল্পনা রয়েছে।

Previus Post Next Post