বিজয়-২৪ হল পরিদর্শন করলেন উপাচার্য

বিজয়-২৪ হল পরিদর্শন করলেন উপাচার্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হল পরিদর্শন করেছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পরিদর্শনকালে উপাচার্য হলের ডাইনিং, কিচেন, রিডিং রুমসহ বিভিন্ন স্থান ও হল চত্বর ঘুরে দেখেন। এ সময় তিনি হলের সার্বিক পরিবেশ, আবাসিক শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। পরিদর্শন শেষে হলের উপাচার্য বিভিন্ন স্থানে প্রয়োজনীয় জরুরি সংস্কার ও উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করার জন্য হল প্রশাসনের সংশ্লিষ্টদের তাৎক্ষণিক নির্দেশনা দেন। এ সময় বিজয়-২৪ হলের প্রভোস্ট (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ ফরহাদ আলী, হাউজ টিউটর আতিকুর রহমান, ছাত্রদল জাবিপ্রবি শাখার সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, ছাত্রদল নেতা দুর্জয়সহ হলের আবাসিক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post