জাবিপ্রবিতে ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) ডি-নথির ব্যবহার ও বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সিএসই বিভাগের ল্যাবে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি)-এর আয়োজনে প্রশিক্ষণে বিভিন্ন বিভাগ/দপ্তর/শাখার সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আমির হোসেন বলেন, দাপ্তরিক কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে ডি-নথির কার্যকর ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীর সততা ও ন্যায় নিষ্ঠভাবে দায়িত্ব পালনের পাশাপাশি সকল দপ্তরে ডি-নথির যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালাল প্রশিক্ষণে কোর্স পরিচালকের দায়িত্ব পালন করেন। প্রশিক্ষণে ডি-নথির কার্যক্রম, এর ব্যবহারবিধি, দাপ্তরিক কাজে ডিজিটাল নথি ব্যবস্থাপনা এবং কার্যকর বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা ও হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

Previus Post Next Post