জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের পোশাক বিতরণ

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের পোশাক বিতরণ জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা প্রহরীদের পেশাগত দায়িত্ব পালনে শৃঙ্খলা ও পেশাদারিত্ব বৃদ্ধির লক্ষ্যে নিরাপত্তা প্রহরীদের পোশাক বিতরণ করা হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে প্রশাসনিক ভবনের লবিতে আয়োজিত এক অনুষ্ঠানে পোশাক বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব সারওয়ার জাহান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মোঃ আমির হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা প্রহরীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দায়িত্ব পালনে তাদের পেশাদারিত্ব, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। নতুন পোশাক তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। নিরাপত্তা প্রহরীদের পোশাক তৈরি সংক্রান্ত কমিটির আহ্বায়ক ও ফিশারিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুস ছাত্তারের সভাপতিত্বে সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক এবং কমিটির সদস্য জনাব মোঃ ইমরুল কবির সঞ্চালনা করেন। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কমিটির সদস্য, বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post