বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ জাবিপ্রবি’র উজ্জ্বল উপস্থিতি!
নভোথিয়েটার, ঢাকায় আয়োজিত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬-এ অংশগ্রহণ করেছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি)। নতুন বিশ্ববিদ্যালয় হয়েও জাবিপ্রবি’র স্টল দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ ও প্রশংসা অর্জন করেছে। বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী উদ্যোগ, সম্ভাবনা ও ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে স্টলটি সবার নজর কেড়েছে। স্টল পরিদর্শন করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন সংশ্লিষ্টদের উৎসাহিত করেন। নতুন পথ, নতুন উদ্ভাবন—জাবিপ্রবি এগিয়ে যাবে ভবিষ্যতের পথে।