জাবিপ্রবি সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত

জাবিপ্রবি সিন্ডিকেটের ১৬তম সভা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) সিন্ডিকেটের ১৬তম সভা অদ্য ২৯ জুলাই ২০২৫ খ্রি., রোজ- মঙ্গলবার সকাল ১১:০০ টায় ভাইস চ্যান্সেলরের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও সিন্ডিকেট সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সভাপতিত্ব করেন। শুরুতে সভায় সম্মানিত সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভাপতি সভার কার্যক্রম শুরু করেন। পরে সিন্ডিকেট সচিব রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী সভায় আলোচ্য সূচি উপস্থাপন করেন এবং বিস্তারিত আলোচনা শেষে নানা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজের অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের যুগ্মসচিব (ড্রাফটিং) মো: মুনিরুজ্জামান, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো: শহিদুল ইসলাম ও গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল সভায় সশরীরে অংশগ্রহণ করেন। এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দীন আহমদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. ফারজানা আশরাফী নীলা, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা) সৈয়দ মামুনুল আলম, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের সদস্য মোস্তেকা আনোয়ার, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ সাদেকুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (সরকারি মাধ্যমিক অধিশাখা) তরফদার মো. আক্তার জামীল, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্মসচিব শাহানারা ইয়াসমিন লিলি অনলাইন প্ল্যাটফর্ম জুমে যোগদান করেন। সভার শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানসহ সকল আন্দোলন-সংগ্রামে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভা শেষে ভাষা আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, সম্প্রতি মাইলস্টোন কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনাসহ সকল আন্দোলনে শহিদদের আত্মার প্রতি মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। জনসংযোগ কর্মকর্তা তথ্য, জনসংযোগ ও প্রকাশনা দপ্তর জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেলান্দহ, জামালপুর-২০১২

Previus Post Next Post