সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক

শোক প্রকাশ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে জাবিপ্রবি উপাচার্যের শোক তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান গভীর শোক প্রকাশ করেছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর ২০২৫) এক বার্তায় এ শোক জানান তিনি। উপাচার্য বলেন, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজীবন দেশ ও জনগণের সেবা করেছেন এবং সর্বদা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। দেশ ও জাতির প্রতি তাঁর অনন্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় উপাচার্য বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পৃথক এক বার্তায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রীর আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন তিনি। উপ-উপাচার্য আরও বলেন, বেগম খালদা জিয়ার মৃত্যু কেবল এক মহিমান্বিত ব্যক্তিত্বের জীবনাবসান নয়, বাংলাদেশের জন্য অপূরণীয় ক্ষতি এবং মহাকালের এক মহাকাব্যের পরিসমাপ্তি। উল্লেখ্য, রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার ভোর ৬ টার দিকে বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Previus Post Next Post