জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কাউন্সিলের ১৩তম সভা অনুষ্ঠিত জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) শিক্ষা কার্যক্রমের গুণগত মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী ফোরাম ‘একাডেমিক কাউন্সিল’-এর ১৩তম সভা ২১ জানুয়ারি ২০২৬ (বুধবার) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ও একাডেমিক কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান। সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষা কার্যক্রম, পরীক্ষার ফলাফল অনুমোদন এবং নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমসহ সমসাময়িক নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়। বিশেষ করে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় কারিকুলাম আধুনিকায়ন এবং গবেষণার মান বৃদ্ধিতে বিশেষ গুরুত্বারোপ করা হয়। মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, শিক্ষা-গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের মূল শক্তি। আমরা জাবিপ্রবি-তে এমন একটি শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে চাই যেখানে শিক্ষার্থীরা কেবল ডিগ্রি অর্জন করবে না, বরং বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের টিকিয়ে রাখার মতো দক্ষতা অর্জন করবে। একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল ও গবেষণামুখী করে গড়ে তোলা-ই আমাদের লক্ষ্য। সভায় কমিটির সদস্য ও মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন, গণিত বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মুহম্মদ শাহজালাল, ফিশারিজ বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ সাদীকুর রহমান, ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. এনামুল হক, ভূতত্ত্ব বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. নাজমুল হোসেন, সিএসই বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুজিত রায়, সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. অলিউল্লাহ চৌধুরী, ইইই বিভাগের চেয়ারম্যান ও প্রভাষক মো. সিজার রহমান, ফিশারিজ বিভাগের সহকারী অধ্যাপক ড. মুহাম্মদ ফরহাদ আলী ও প্রভাষক রুনা আক্তার জ্যোতি, কাউন্সিল সচিব রেজিস্ট্রার মোহাম্মদ নূর হোসেন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে একাডেমিক শাখার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) এস.এম. আহসান হাবিব, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামরুন নাহার ও সেকশন অফিসার ফয়সাল সরকার উপস্থিত ছিলেন। সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার যথাযথভাবে অনুসরণ এবং উচ্চশিক্ষা ও গবেষণার প্রসারে বেশ কিছু সুদূরপ্রসারী সিদ্ধান্ত অনুমোদিত হয়। কর্তৃপক্ষের নির্দেশক্রমে, জনসংযোগ কর্মকর্তা জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়