ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

প্রেস বিজ্ঞপ্তি ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে জাবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ জাবিপ্রবি, ০৫ এপ্রিল ২০২৬: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) নবনিযুক্ত মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রবিবার (০৫ এপ্রিল, ২০২৬) সকালে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি-এর চেয়ারম্যান দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে জাবিপ্রবি-এর মাননীয় উপাচার্য ইউজিসি — এর মাননীয় চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ইউজিসি চেয়ারম্যানও তাঁকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান। এ সময় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান ইউজিসি চেয়ারম্যানকে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। ইউজিসি-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ শিক্ষা, গবেষণা ও অবকাঠামোসহ জাবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রদান করেন। — জনসংযোগ অফিস, জাবিপ্রবি

Previus Post Next Post