সমাজকর্ম বিভাগের ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের ৪র্থ বর্ষ ২য় সেমিস্টারের (২০২১-২০২২ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের ‘ফিল্ড ওয়ার্ক ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে একাডেমিক ভবনের কনফারেন্স রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাজকর্ম বিভাগের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য প্রফেসর ড. মো. আমির হোসেন উপস্থিত ছিলেন। তিনি বলেন, শিক্ষার্থীদের একাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফিল্ড ওয়ার্কের মাধ্যমে তারা সমাজের বাস্তব সমস্যা সম্পর্কে প্রত্যক্ষভাবে জানতে ও অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগের সুযোগ পাবে। উপাচার্য ফিল্ড ওয়ার্ক চলাকালে শিক্ষার্থীদের দায়িত্বশীল, সুশৃঙ্খল ও পেশাগত মূল্যবোধ বজায় রেখে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান মো. অলি উল্লাহ চৌধুরী। এ সময় সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক ও কোর্স কো-অর্ডিনেটর ড. এএইচএম মাহবুবুর রহমান, সহকারী অধ্যাপক ড. মোছা. উম্মে হানি , সহকারী অধ্যাপক ইমরুল কবির, জামালপুর জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকোনুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রভাষক আ. আব্দুল মজিদ ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিও এর আঞ্চলিক ব্যবস্থাপক মো. আব্দুল কাদের প্রমুখ বক্তব্য দেন। সমাজকর্ম বিভাগের প্রভাষক হোসাইন মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিভাগের সংশ্লিষ্ট বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Previus Post Next Post